ভুনা খিচুড়ি ও তার রেসিপি👇
"এমন বৃষ্টি ভেজা দিনে ভুনা খিচুরির সাথে আচার জমবে বেশ🤤।"
![]() |
কম বেশি আমরা সবাই খিচুড়ি তৈরি করতে জানি।এবার তাহলে জেনে নেওয়া যাক সহজ এই বৃষ্টির দিনের খিচুড়ি তৈরির পদ্ধতি।
উপকরণঃ
১. মুগ ডাল ২৫০ গ্রাম
২. সুগন্ধি চাল ৭৫০ গ্রাম
৩. পেঁয়াজ কুঁচি পছন্দমতো
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ
৭. হলুদের গুঁড়ো এক চা চামচ
৮. কয়েকটি এলাচ
৯. কয়েক পিস দারুচিনি
১০. কাঁচা মরিচ কুঁচি
১১. স্বাদমতো লবণ
১২. তেল আধা কাপ
১৩. পানি পরিমাণমতো
পদ্ধতিঃ
প্রথমে মুগ ডাল সামান্য ভেজে পানিতে ধুয়ে নিন।এরপর চাল ও মুগের ডাল একসঙ্গে মিশিয়ে নিন ও ভালো করে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে নিন।
একটি বড় প্যানে তেল গরম করে তাতে এলাচ ও দারুচিনি ভেজে নিন।এবার পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ দিন । তারপর এক এক করে আদা, রসুন, মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিন ও এক চা চামচ লবন দিয়ে নিন।
সব মশলা ভালো করে ভেজে নিতে হবে। তারপর চাল-ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে দিন। এই সময়ে শেষবারের মতে লবণ দেখুন। লাগলে আরো লবণ দিন।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন, যদি সব পানি শুকিয়ে যায়, তাহলে একবার নেড়েচেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। এইতো হয়ে গেল বৃষ্টির দিনের ঝরঝরে খিচুড়ি ভুনা।
এভাবে সহজে তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি এবং বৃষ্টির দিন উপভোগ করুন।
Thank you for reading!

No comments:
Post a Comment